শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

গাজীপুর জেলা জাতীয় মহিলা পাটির কর্মী সম্মেলনে জিন্নাত আরা সভাপতি সম্পাদক ডলি আক্তার
স্টাফ রিপোর্টার / ৪৪৯ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ১৩ জুন, ২০২২

Views: 1

ইমন খানঃ

দীর্ঘদিন পরে হলেও গাজীপুর জেলা জাতীয় মহিলা পাটির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৩ই জুন সকাল ১০ টায় গাজীপুর চৌরাস্তায় জেলা জাতীয় পাটির কার্যালয়ে ঐ কর্মী সম্মেলনে ৫ সদস্য আংশিক কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হয়েছেন জিন্নাত আরা,সহ সভাপতি রাশেদা বেগম,সাধারণ সম্পাদক ডলি আক্তার,যুগ্ম সাধারণ সম্পাদক মিনারা খাতুন,সাংগঠনিক সম্পাদক সুলতানা পারভিন। আগামী ১ মাসের মধ্যে পুনাঙ্গ কমিটি কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়। এর আগে আলোচনা ঐ কর্মী সম্মেলন পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হয়ে পর সম্মেলনের উদ্ধোধন করেন গাজীপুর জেলা জাতীয় পাটির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার মিয়া। জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় জাতীয় মহিলা পাটির আহবায়ক সদস্য আমেনা হাসানের সভাপতিত্বে ও গাজীপুর জেলা জাতীয় পাটির সদস্য সচিব কামরুজ্জামান মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন জাতীয় পাটির কো- চেয়ারম্যান ও জাতীয় মহিলা পাটির আহবায়ক সাবেক মন্ত্রী সালমা ইসলাম এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য ও মহিলা জাতীয় পাটির সিনিয়র যুগ্ম আহবায়ক নাজমা আকতার এমপি,কেন্দ্রীয় কমিটির সদস্য তাছলিমা আকবর রুনা,সদস্য আসমা আক্তার রুমি,সদস্য পারুল বেগম প্রমূখ। এ ছাড়াও ঐ কর্মী সম্মেলনে জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update