Views: 1
ইমন খান
যাদের ভিতরে কর্মী কর্মী ভাব থাকবে,কর্মী হয়ে কাজ করবে তাদেরকেই নেতা বানানো হবে। অন্যথায় যাদের ভিতরে নেতা নেতা ভাব থাকবে, তাদেরকে নেতা বানানো যাবে না,কারণ তখন ঐ নেতার কাছ থেকে কর্মী মূল্যায়ন পাবে না। পূবাইল থানা ছাত্রলীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাবেক মন্ত্রী জনাবা মেহের আফরোজ চুমকি এমপি। তিনি আরও বলেন,কিছু অছাত্রের কারণে পুরো ছাত্রলীগের বদনাম হতে পারে না,আর একটি মিছিলই নেতৃত্ব তৈরি করে না,যাচাই বাছাই করেই নেতা বানানো হবে। নব গঠিত গাজীপুর মহানগর ছাত্রলীগের অন্তর্গত পূবাইল থানা ছাত্রলীগের কর্মী সম্মেলন শুরু হয় বিকেল ৩ টায় ১৩ই জুন পূবাইল আর্দশ বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে থানা ছাত্রলীগের সভাপতি গোলজার হোসেন মৃধা টুটুলের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরাফাত হোসেন মেরাজ মোল্লার সঞ্চালনায় প্রতিটি ওয়ার্ড ও থানার ব্যানারে ২০টিরও অধিক মিছিল নিয়ে ঢাকঢোল বাজিয়ে নেতাকর্মীরা অংশ গ্রহন করে। ৪ টি ওয়ার্ড নিয়ে এই থানা কমিটি গঠিত হয়ে বিগত ৬ বছর যাবৎ আলোচনা ও সমালোচনার মধ্যে পূবাইল থানা কমিটির দুই মেয়াদেরও বেশি সময় ধরে চলছে। তাই এই কর্মী সভার পরই নতুন করে থানা কমিটি হবে বলে ঘোষনা দিয়েছেন কর্মী সভার প্রধান আলোচক গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মোশিউর রহমান সরকার বাবু। তিনি আরও বলেন, আগামীতে সিটি ও জাতীয় নির্বাচন,তাই সম্মেলনের সুযোগ খুবই কম,কর্মী সভা থেকে যাচাই বাছাই করে চুমকি আপার পরামর্শ নিয়েই নতুন কমিটি গঠন করা হবে।
অপর দিকে পূবাইল আর্দশ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের কমিটির কথা ঘোষনা দিলেন কর্মী সভার
বিশেষ আলোচক গাজীপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমেদ কাজল। তিনি বলেন,আমরা চুমকি আপার সাথে পরামর্শ করে কলেজ শাখা কমিটিও দিয়ে দিবো।
কর্মী সভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সদস্য ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আজিজুর রহমান শিরিষ, শ্রম সম্পাদক জাহিদ আল মামুন,সাবেক কাউন্সিলর জুলি,বর্তমান মহিলা কাউন্সিলর জোসনা আক্তার,৪০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব সোলেমান মোল্লা, ৪২ নং ওয়ার্ড আওয়ামী সদস্য সচিব আলমগীর হোসেন, গাজীপুর মহানগর যুবলীগের সদস্য মোঃ রাজিবুল হাসান রাজিব,ইকবাল মাস্টার, সাবেক ছাত্রনেতা এ্যাডঃ মুজিবুর রহমান,বেলায়েত মোল্লা,মাসুদুর রহমান মাসুদ, খোরশেদ আলম,সোহরাব হোসেন মাসুদ প্রমূখ।