বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

রোহিঙ্গা ক্যাম্পে অ’স্ত্রে’র ঝ’ন’ঝ’না’নি” উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী
হারুন অর রশিদ,উখিয়া-কক্সবাজার / ১৭৯ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ১ জুন, ২০২৪

Views: 14

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রের ঝনঝনানি” কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।
শুক্রবার (৩১মে) সকাল ১১টার দিকে উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আসেন। এরপর ঘন্টাব্যাপী বৈঠকে  হয়।৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের কার্যালয় পরিদর্শন শেষে সেখানে একটি আম গাছের চারা রোপণ করেন।এছাড়া বিভিন্ন ব্লক পরিদর্শন করেন এবং কয়েকজন রোহিঙ্গাদের সাথে কথা বলতে দেখা গেছে।
ক্যাম্প পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, যারা মাদক কারবারী, সন্ত্রাসী তাদেরকে নজরদারীতে রাখা হয়েছে। আর নতুন করে কোন রোহিঙ্গা অনুপ্রবেশ করতে দেবেন না বলে আবারো সাফ জানিয়ে দেন। রোহিঙ্গা ক্যাম্পে রয়েছে অস্ত্রের ঝনঝনানি। বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়েছে। যারা ক্যাম্পে নানা ধরনের অপরাধ সংঘটিত করছে। কিন্তু ক্যাম্পে এসব আর চলবে না। নিয়মিত ক্যাম্পে টহল চলবে। যেখানে এপিবিএন, পুলিশ, বিজিবি ও র‌্যাব একসঙ্গে যৌথ টহল দেবে। আর সবসময় প্রস্তুত সেনাবাহিনী। যখন জরুরি প্রয়োজন পড়ে তখন সেনাবাহিনীও কাজ করে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মূল উদ্দেশ্য হলো, ক্যাম্পকে নিরাপদ করা। এখানে খুন-খারাপি, রক্তপাত এসব চলবে না। সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে যৌথভাবে কাজ করবে।
এসময় সাথে ছিলেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ মিজানুর রহমান, অ্যাডিশনাল আইজিপি (এপিবিএন) সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোঃ নূরে আলম মিনার, কক্সবাজার জেলা প্রশাসক মূহাম্মদ শহীন ইমরান, কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন, ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ ইকবাল, ০৮ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ আমির জাফর বিপিএম, ৮ এপিবিএন সহ-অধিনায়ক পুলিশ সুপার মোঃ ফজলে রাব্বি, ১৪ এপিবিএন সহ-অধিনায়ক পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল সহ এপিবিএন এবং আরআরআরসির ও পুলিশের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ। এর আগের দিক বৃহস্পতিবার রাতে কক্সবাজার হিলটপ সার্কিট হাউসে রোহিঙ্গা ক্যাম্পের আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দুপুরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update