শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

রাজশাহীতে ভ্যানচালক হ’ত্যা’য় তিনজনের যা’ব’জ্জী’ব’ন
শাহ্ সোহানুর রহমান / ১৪১ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ৯ জুন, ২০২৪

Views: 2

রাজশাহীতে জালাল উদ্দিন নামে এক ভ্যানচালককে গলাকেটে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। রোববার (৯ জুন) দুপুরে রাজশাহীর জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এ রায় ঘোষণা করেন।

পরে আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট আসাদুজ্জামান মিঠু সাংবাদিকদের এসব তথ্য তথ্য নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জেলার চারঘাট উপজেলার সদর পৌরসভার আস্করপুর মহল্লার মিনারুল ইসলাম, মাসুদ রানা ও সাদিপুর মহল্লার জুলহাস ইমরুল কায়েস ওরফে জুয়েল।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৯ অক্টোবর জেলার চারঘাট উপজেলার পশ্চিম বালিয়াডাঙ্গা গ্রামের রাস্তার পাশে ব্যাটারিচালিত ভ্যানচালক জালাল উদ্দিনকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। মেরামতপুর এলাকায় তার বাসা। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ হত্যার ঘটনায় নিহত জালালের ছেলে পরদিন থানায় মামলা দায়ের করেন। পরে মামলার তদন্ত শেষে ২০২১ সালের ২৫ এপ্রিল পুলিশ আদালতে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

এ বিষয়ে আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট আসাদুজ্জামান মিঠু বলেন, এ মামলায় আদালতে মোট ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়া আদালতের বিচারক তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাস করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় বলেও জানিয়েছেন অ্যাডভোকেট আসাদুজ্জামান মিঠু।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update