শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

দ্রুত পণ্য খালাস আইন বাতিলের দাবিতে ঢাকা কাস্টমস হাউস গেইটের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
নাজমুল ইসলাম মন্ডল / ২০৩ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
oppo_0

Views: 1

দ্রুত পণ্য খালাসের নামে সরকারের জাতীয় রাজস্ব বোর্ডের পাস করা নতুন আইন ও নীতিমালা বাতিলের দাবিতে বৃহস্পতিবার  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও সদস্যরা। সকাল ১১ টা ৩০ মিনিট  থেকে দুপুর ১ টা পর্যন্ত বিমানবন্দরের ঢাকা কাস্টমস হাউস গেইটের সামনে এ বিক্ষোভ সমাবেশ  অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি কুরিয়ার শাখা থেকে দ্রুত পণ্য খালাসে বাংলাদেশ ফ্রেইট ফরওয়াডিং অ্যাসোসিয়েশনের (বাফা) নেতা ও জাতীয় রাজস্ব বোর্ডের যোগসাজসে নতুন একটি আইন পাস হয়। এই আইনটি বাস্তবায়ন হলে ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের প্রায় পাঁচ হাজার কর্মচারী সদস্য বেকার হয়ে পড়বে। আইনটি বাতিলের জন্য এরই মধ্যে ঢাকা কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন থেকে জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান বরাবর একটি আবেদন করা হয়েছে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা কাস্টমস্‌ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ফারুক আলম সহ অনেকেই।  তারা তাদের বক্তব্যে হুশিয়ারী দিয়ে বলেন, কুরিয়ার শাখা থেকে দ্রুত পণ্য খালাসের নামে জাতীয় রাজস্ব বোর্ডের তৈরি করা আইন বাতিল না হলে লাগাতার বিক্ষোভ সমাবেশ করা হবে।
এসময় আরও জানা যায় আগামী রবিবার কাস্টমস কতৃপক্ষের সাথে তাদের সাথে  মিটিং রয়েছে সেখানে  যদি সমাধান না হয় তাহলে আরও কঠিন আন্দোলনের ডাক আসবে বলে জানান কাস্টমস এজেন্টস্ এসোসিয়েশনের নেতৃবৃন্দরা।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update