বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন

দুর্ভোগ ঘুচছে ওসমানীনগরবাসীর: বুরুঙ্গা বাজার সড়কের সংস্কার কাজে জনমনে স্বস্তি
সুবল চন্দ্র দাস, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি: / ১৪৩ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

Views: 1

সিলেটের ওসমানীনগর উপজেলার ৪নং বুরুঙ্গা বাজার ইউনিয়নের বাসিন্দাদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অবশেষে শুরু হয়েছে জনগুরুত্বপূর্ণ বুরুঙ্গা বাজার সড়কের সংস্কার কাজ। গুরুত্বপূর্ণ এই সড়কে সংস্কারের ছোঁয়া লাগায় স্থানীয় বাসিন্দাদের মাঝে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ মুছে স্বস্তি ও আনন্দের জোয়ার বইছে। ওসমানীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার মানুষের চলাচলের অন্যতম প্রধান মাধ্যম এই সড়কটি। প্রতিদিন যাতায়াতকারী সাধারণ মানুষের পাশাপাশি পণ্যবাহী যানবাহনের নিয়মিত চলাচলের কারণে সড়কটি স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও কৃষিপণ্য পরিবহনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটি মরণফাঁদে পরিণত হয়েছিল। বর্ষা মৌসুমে কাদা-পানির জটলা আর শুষ্ক মৌসুমে ধুলোবালির দাপটে সাধারণ মানুষের যাতায়াত প্রায় স্থবির হয়ে পড়ত। বিশেষ করে কৃষক, শ্রমজীবী মানুষ ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের দুর্ভোগের কোনো সীমা ছিল না। সড়কটি চলাচলের অনুপযোগী থাকায় স্থবির হয়ে পড়েছিল স্থানীয় অর্থনীতি। অবশেষে সংস্কার কাজ শুরু হওয়ায় এলাকার মানুষের মনে নতুন আশার সঞ্চার হয়েছে। এলাকাবাসী অত্যন্ত দৃঢ়ভাবে আশা করছেন, নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে কাজ শেষ হলে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। এতে একদিকে যেমন কৃষিপণ্য পরিবহনে ব্যয় ও সময় কমবে, অন্যদিকে ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা ক্ষেত্রেও আসবে ইতিবাচক গতি। সচেতন মহলের মতে, এই সংস্কার কাজ সম্পন্ন হলে এলাকার সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update