বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

ওসমানীনগরে দুই বাসের ভয়াবহ মুখোমুখি সং/ঘ/র্ষ: র/ক্ত/স্না/ত মহাসড়কে ঝরলো দুই প্রাণ
সুবল চন্দ্র দাস, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি / ৯১ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

Views: 1

সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন পরিবহন সংশ্লিষ্ট দুইজন এবং আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দয়ামীর বাজারের পূর্ব পাশে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী ঢাকাগামী এনা পরিবহনের বাসের প্রচণ্ড গতিতে সংঘর্ষ হয়। এসময় পেছনে থাকা ইউনিক পরিবহনের আরেকটি বাস শ্যামলী পরিবহনকে ধাক্কা দিলে তিনটি যানই ক্ষতিগ্রস্ত হয়।

এই দুর্ঘটনায় শ্যামলী পরিবহনের ম্যানেজার শরীয়তপুরের বাসিন্দা এম মজিবুর রহমান এবং বাসের হেলপার স্থানীয় খাপন খালপাড় এলাকার বকুল রবিদাস ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুমড়েমুচড়ে যাওয়া বাসগুলো থেকে হতাহতদের উদ্ধার করেন।

আহত ১২ থেকে ১৩ জনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হলেও প্রশাসনের তৎপরতায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুর্শেদুল আলম ভূঁইয়া জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বাসগুলো হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এবং এই ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update