শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ-৪ আসনে ব্যালট বিপ্লব; ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাড়িপাল্লার রফিকুল ইসলাম
এস.এম. মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার: / ৩৯ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
দাড়িপাল্লা প্রতীকের রফিকুল ইসলাম খান ১,৬৮৬ ভোটের ব্যবধানে বিজয়ী

Views: 5

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এক রুদ্ধশ্বাস লড়াইয়ের অবসান ঘটেছে। দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত এই নির্বাচনে ধানের শীষের শক্তিশালী প্রার্থীকে পরাজিত করে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম খান।

১৪৭টি কেন্দ্রের প্রাপ্ত ভোটের বেসরকারি ফলাফল অনুযায়ী, রফিকুল ইসলাম খান পেয়েছেন ২,৩৬,৮৪৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের এম এ আকবর আলী পেয়েছেন ২,৩৫,১৫৭ ভোট। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই লড়াইয়ে রফিকুল ইসলাম খান ১,৬৮৬ ভোটের ব্যবধানে জয়লাভ করে বাজিমাত করেছেন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ৭২ হাজার। সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের চিত্র লক্ষ্য করা গেছে।

দীর্ঘ ১৭ বছর পর অবাধ ও নিরপেক্ষ পরিবেশে ভোট দিতে পেরে সাধারণ ভোটারদের মধ্যে ছিল উৎসবের আমেজ। বিজয়ী প্রার্থী রফিকুল ইসলাম খানের নাম ঘোষণার সাথে সাথে এলাকায় তাঁর সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়।

স্থানীয়রা এই ফলাফলকে সিরাজগঞ্জ-৪ আসনের ‘জনগণের প্রকৃত রায়’ হিসেবে আখ্যায়িত করেছেন। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ও প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়েছে। ধানের শীষের দুর্গ হিসেবে পরিচিত এই আসনে দাড়িপাল্লার এমন জয়কে রাজনৈতিক বিশ্লেষকরা একটি বড় চমক হিসেবে দেখছেন। সাধারণ মানুষের প্রত্যাশা, নতুন নির্বাচিত প্রতিনিধি এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন এবং গণতন্ত্রের এই ধারা অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update