Views: 0
নাহিদ পারভেজ,কলাপাড়া উপজেলা প্রতিনিধি/
পটুয়াখালীর কলাপাড়ায় রাবনাবাদ নদীতে অবৈধ বালু উত্তোলন কালে ভ্রাম্যমান আদালত চলাকালীন সময় ইউএনও ও দুই পুলিশসহ পাঁচ সরকারী কর্মচারীর উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। সোমবার দুপুরে উপজেলার রাবনাবাদ চ্যানেলের পশরবুনিয়া গ্রাম সংলগ্ন নদীতে এ হামলার ঘটনা ঘটে। এসময় ভাংচুর করা হয় সরকারী স্পীড বোড। পরে নদীতে টহলরত কোষ্টগার্ডের সহায়তায় হামলার নেতৃত্বদান কারী লিটন গাজী ও রানা হোসেনকে আটক করে পুলিশ। সরকারী কাজে বাঁধা প্রদান ও হামলার ঘটনায় এ দুই জনকে আসামী করে কলাপাড়া থানায় মামলা দায়ের করেছেন ভূমি অফিসের পেসকার মো. জাফর। এসময় অবৈধ বালু উত্তোলনে জড়িত ০৮ জনের প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহিদুল হল।