Views: 1
মো: আনিছ মাল-ভালুকা- ময়মনসিংহ।
কেন্দ্র দখল ,ব্যালট ছিনতাই ও ভোট কারচুপির অভিযোগ এনে ভালুকা পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব হাতেম খান নির্বাচন বর্জন করে পুনরায় ভোট গ্রহনের দাবী জানিয়েছেন। সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরুহলে বেলা ১১টা থেকে বিএনপির ঐ প্রার্থী ভোট কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দেয়া ও ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ করে আসছিল। পরে ভোট শেষ হওয়ার এক ঘন্টা আগে ধানের শীষ প্রতিকের নির্বাচনী অফিসে এক সংবাদ সম্মেলন করে আলহাজ্ব হাতেম খান নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে পুনরায় নির্বাচনের দাবি জানান।