Views: 1
গাজীপুরের কোনাবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদের ৫ম তলার ভবনের লেওর কাজ শুরু উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ৪ টার দিকে ভবনের লেওরের কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মফিজুল ইসলাম, ৯ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মিজানুর রহমান পরান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান মাস্টার, কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, মসজিদ কমিটির সদস্য হাজী আখতার হোসেন, শরিফুল ইসলাম, হাজী বিল্লাল হোসেন,হাজী আনোয়ার হোসেন, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হাজী বীর মুক্তিযোদ্ধা হযরত আলী, কোনাবাড়ী থানা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, কোনাবাড়ী পল্লী বিদ্যুতের জোনাল অফিসের পরিচালক হাজী কাওসার আজাদ, সাবেক কাউন্সিলর ৯ নং ওয়ার্ড ও মসজিদ কমিটির সহ-সভাপতি মোঃ শফিকুল আমিন তপন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন, মসজিদ কমিটির সানোয়ার হোসেন, ৯নং ওয়ার্ড যুবলীগ সভাপতি প্রার্থী মোঃ রাশেদুল ইসলাম বিশা ।
গাজীপুর থেকে রাজু আহম্মেদ