Views: 1
শেখ মোঃ সাইফুল ইসলাম গাইবান্ধা জেলা প্রতিনিধি ।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের সাধারণ মানুষের সেবা নিশ্চিত করার জন্য আই,এইচ সেবামূল্যক প্রতিষ্ঠান চালু করেছেন সংস্থাটির চেয়ারম্যান চৌধুরী মোঃ সাফিউল বারী লিয়াকত ।
তিনি সংস্থাটির প্রধান কার্যালয় উদ্বোধন করেন ধোপাডাঙ্গার চৌমুহনী বাজার নামক স্থানে ।
উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থার চেয়ারম্যান ধোপাডাঙ্গা বাসীর জন্য একটি ফ্রী এম্বুলেন্স সেবার ঘোষণা দিয়েছেন ।
বর্তমানে ঐ সেবা সংস্থার ব্যানারে, ধোপাডাঙ্গার কাচা রাস্তা ঘাট গুলি সংস্কার করেছেন ।
কৃষকের জন্য এলাকার প্রতিটি মোড়ে মোড়ে বৌঠা খানা নির্মাণ করেছেন ।
মসজিদ, মন্দির, এতিমখানায় ব্যাপক আর্থিক অনুদান দিয়েছেন ইত্যাদি ।
এখন পর্যন্ত ঐ সংস্থার চেয়ারম্যান চৌধুরী মোঃ সাফিউল বারী লিয়াকত, ধোপাডাঙ্গা ইউনিয়নের জন্য ২৫ লক্ষাধীক টাকার উন্নয়ন করেছেন ।
এ বিষয়ে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা হলে জানাযায়, সাফিউল বারী লিয়াকত, এখন পর্যন্ত ধোপাডাঙ্গার জন্য যে সকল উন্নয়নমূলক কাজ করেছেন, তা আজ পর্যন্ত ধোপাডাঙ্গার কোন জনপ্রতিনিধি করতে পারেনি ।
বর্তমানে নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য, ৮ হাজার মাক্স ও ৮ হাজার সাবান বিতরণ করেছেন ।
ধোপাডাঙ্গার নিম্ন আয়ের মানুষের মাঝে, ৩ টোন চাল, ২০ মোন আলু, ২ মোন ডালসহ ৫ শত মিষ্টিকদু বিতরণ করেছেন সংস্থাটি চেয়ারম্যান ।
এ বিষয়ে সাফিউল বারী লিয়াকতের সঙ্গে বাংলা নিউজ টিভির কথা হলে, তিনি জানান, আই, এইচ, সেবা সংস্থাটি তিনি তার নিজেস্ব অর্থায়নে পরিচালনা করে আচ্ছেন, তার এই সংস্থায় বহিরাগত কোন অনুদান নেই এমনটায় জানিয়েছেন তিনি ।
সেই সাথে তিনি করোনার দুর্দিনে নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী দিয়ে সহযোগিতা করার জন্য সমাজের বিত্তশালীদের নিকট আহবান জানিয়েছেন