Views: 0
মোঃ সোহেল মিয়া , গাজীপুর থেকেঃ-
শনিবার সন্ধ্যায় গাছা থানা জাতীয় যুব সংহতীর পক্ষ থেকে পল্লীবন্ধু হোসাইন মুহাম্মদ এরশাদ এর ৯২ তম শুভ জন্মদিন উপলক্ষে , বোর্ড বাজার হাজী তাজ উদ্দিন মৃধা স্কুল প্রাঙ্গনে কেক কাটা , দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গাছা থানা যুব সংহতীর সাধারন সম্পাদক, মোঃ সাদেক হোসেন ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , মোঃ আবুল হোসেন , কেন্দ্রীয় সদস্য – জাতীয় পার্টি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , এম এ হানিফ মাষ্টার , সভাপতি গাছা থানা জাতীয় পার্টি । মোঃ আকরাম হোসেন , সাধারন সম্পাদক , গাছা থানা জাতীয় পার্টি । মোঃ জহিরুল ইসলাম ( জহির ) সভাপতি- জাতীয় স্বেচ্ছাসেবক পার্ট গাছা থানা।
এসময় আরো উপস্থিত ছিলেন , গাছা থানা যুব সংহতীর মোঃ মিন্টু মিয়া , মোঃ রিপন মিয়া , মোঃ রাজু আহম্মেদ , মোঃ মজনু মিয়াসহ গাছা থানা জাতীয় পার্টি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দুরা ।
আলোচনা শেষে কেক কাটা , দোয়া ও মিষ্টি বিতরনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয় ।