গাজীপুর থেকে সংবাদকর্মী মোঃ রাজু আহাম্মেদ ২৯.৬.২০২১।
মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর আহবানেগাজীপুর মহানগর যুবলীগের সভাপতি পদপ্রার্থী ও গাজীপুর সিটি কর্পোরেশন এর ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব খোরশেদ আলম সরকার এর উদ্যোগে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি পালিত হয় ।
মঙ্গলবার, ২৯ জুন, দুপুর ৩ টার দিকে নগরীর ১৩নং ওয়ার্ডের ৩৮ নং কালাকৈর সরকারি প্রথামিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি পালিত হয় । এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবলীগের সভাপতি পদপ্রার্থী ও গাজীপুর সিটি কর্পোরেশন এর ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব খোরশেদ আলম সরকার সহ যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দরা ।