শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

গাজীপুরে বহুতল মার্কেটে আগুন , আগুনে ওই ভবনের একটি চাইনিজ রেস্টুরেন্ট ও বিভিন্ন দোকান পাট পুড়ে ছাই ।
স্টাফ রিপোর্টার / ২০৩১ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২১

Views: 1

গাজীপুরে বহুতল মার্কেটে আগুন গাজীপুরের কোনাবাড়ি বাসস্ট্যাণ্ড এলাকায় একটি বহুতল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই মার্কেটের চাইনিজ রেস্টুরেন্টসহ বিভিন্ন দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, আজ ভোর সাড়ে ৪টার দিকে কোনাবাড়ি বাসস্ট্যাণ্ড এলাকায় এক্সিলেন্ট সুপারশপ নামের একটি বহুতল ভবনের ৪র্থ তলায় আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে আগুন ভবনের ৫ম ও ৬ষ্ঠ তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর, কালিয়াকৈর ও কাশিমপুর ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ওই ভবনের একটি চাইনিজ রেস্টুরেন্ট, দোকান ও বিভিন্ন মালামাল পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছেন তিনি।

33views

You may also like

Page 1 of 16
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update