শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

গাজীপুরে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে পোশাক শ্রমিকদের বিক্ষোভ !!! কতৃপক্ষ বলছে সাময়িক বরখাস্ত !!!
স্টাফ রিপোর্টার / ১৮৩৭ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১

Views: 4

মোঃ আরিফ মৃধা ঃ

গাজীপুর মহানগরের বোর্ড বাজার এলাকায় ইউনিক ওয়াশিং এন্ড ডিজাইন  কারখানার ৪২ জন শ্রমিককে অবৈধভাবে ছাঁটাই করা হয়েছে বলে শ্রমিকদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। ৭ ফেব্রুয়ারি ২০২১ রবিবার সকালে যথারীতি শ্রমিকরা কাজে যোগ দেওয়ার জন্য তাদের কর্মস্থলে আসলে তাদেরকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়ে দেন কারখানা কর্তৃপক্ষ।শ্রমিকদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, গেল দুই মাস যাবত তাদেরকে বেতন ভাতা দেয়া হচ্ছে না এবং বিনা নোটিশে তাদের কে ছাটাই করা হয়েছে। অবৈধ ছাটাইয়ের প্রতিবাদে ও চাকুরিতে পুনর্বহালের দাবিতে  কারখানার সামনে রবিবার  সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে শ্রমিকরা।চাকুরী হারানো শ্রমিকদের পক্ষ থেকে বলা হয়,হঠাৎ করে চকুরী চলে গেলে বাসা ভাড়া ও দোকান বাকি নিয়ে তাদের কে অনেক বিপাকে পড়তে হবে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি দক্ষিণ ) ইলতুৎমিশ জানান,ইউনিক ওয়াশিং এন্ড ডিজাইন কারখানার ৪২ জন শ্রমিককে শ্রম আইন অনুযায়ী ছাঁটাই করা হয়েছে বলে কারখানা কতৃপক্ষ জানিয়েছে। এর প্রতিবাদে শ্রমিকরা রবিবার সকাল থেকে কারখানার সামনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করে। অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটতে পারে সেজন্যে অতিরিক্ত ফোর্স নিয়ে সেখানে হাজির হই এবং কারখানা কতৃপক্ষের সাথে কথা বলে শ্রমিকদের সেখান থেকে সরিয়ে দিতে সক্ষম হই। বিষয়টি নিয়ে কারখানার কতৃপক্ষ জানান, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শ্রম আইন অনুযায়ী ৪২ জন শ্রমিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা অন্যায় ভাবে কারখানার সামনে হট্রগোল করেছে। তাই প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

9views

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update