শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

চলছে হাড় কাঁপানো শীত । মোঃ বিল্লাল হোসেন নিজস্ব অর্থায়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছেন।
স্টাফ রিপোর্টার / ১৯৫০ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১

Views: 2

ঢাকা-১৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ সাদেক খান এম.পির স্নেহধন্য ও আস্থাভাজন এবং মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি এডভোকেট ফাহিম সাদেক খান এর বিশ্বস্ত ভ্যানগার্ড ও সহযোদ্ধা, রাজধানী মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড যুবলীগের সংগ্রামী সভাপতি ও আগামী কাউন্সিলে ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী মোঃ বিল্লাল হোসেন নিজস্ব অর্থায়নে ধারাবাহিকভাবে শীতার্ত ও দুস্থ নারী পুরুষদের মাঝে কম্বল বিতরণ করছেন। ১১ ফেব্রুয়ারি ২০২১ রোজ বৃহস্পতিবার বিকালে রাজধানী মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এ কম্বল বিতরণ করেন ।কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফাহিম সাদেক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান ভুইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩৪ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি মোঃ বিল্লাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ’সহ প্রমুখ।কম্বল বিতরণের সময় প্রধান অতিথি এডভোকেট ফাহিম সাদেক খান বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে ৩৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ বিল্লাল হোসেন নিজস্ব অর্থায়নে ধারাবাহিকভাবে শীতার্ত ও দুস্থ নারী পুরুষদের মাঝে কম্বল বিতরণ করছেন। তিনি নানা দুর্যোগে অসহায় মানুষের পাশে এসে সব সময় দাড়ান। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবেন বলে প্রত্যাশা এলাকাবাসীর।মোঃ বিল্লাল হোসেন বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে কোনো গরিব দুঃখী অসহায় মানুষকে কষ্ট করতে হবে না, তাদের কষ্ট লাঘবের জন্য প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন তারই অংশ হিসেবে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি গ্রহণ করছি। ধারাবাহিকভাবে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন কর্মসুচী চলমান থাকবে। আল্লাহতায়ালা শেখ হাসিনাকে যেন দীর্ঘ হায়াত দান করেন, তার জন্য আপনারা আল্লাহ সুবহানা তায়ালার কাছে দোয়া করবেন। শেখ হাসিনা বেঁচে থাকলে দেশ আরও অনেক দূর এগিয়ে যাবে।

ষ্টাফ রিপোটার।  মোঃ ইব্রাহিম হোসেন, এর রিপোর্ট ।

20views

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update