শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

পালারে কর্মরত নারী কর্মীকে দিয়ে জোরপূর্বক দেহ ব্যবসায় লিপ্ত করা হয়েছে বলে অভিযোগ ।
স্টাফ রিপোর্টার / ২২৪২ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১

Views: 0

গাজীপুর মহানগরের চৌরাস্তা এলাকায় রহমান শপিং মলে আনন্দ বিউটিপারলার নামে একটি প্রতিষ্ঠানে পালারে কর্মরত নারী কর্মীকে দিয়ে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে দেহ ব্যবসায় লিপ্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছ। ঘটনাটি ঘটেছে গাজীপুর মহানগরের চৌরাস্তা এলাকার রহমান শপিং মল এর দ্বিতীয় তলায় আনন্দ বিউটি পার্লারে। ওই পারলারে কর্মরত উপজাতীয় মেয়ে সদ্য মুসলিম হওয়া মরিয়ম নামে পরিচিত। জানা যায় মেয়েটি দীর্ঘদিন এই পালারে কর্মরত রয়েছেন। পার্লারের মালিক স্থানীয় কাউন্সিলর রোকসানা আহমেদ রুজী মেয়েটিকে দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে অবৈধ দেহ ব্যবসায় বাধ্য করে।কাউন্সিলর রোকসানা আহমেদ রুজী দীর্ঘদিন যাবত তাকে দিয়ে অবৈধ কাজ করিয়ে যাচ্ছে।এবং এই কথা যাতে বাহিরে কারো সাথে প্রকাশ না করে সেজন্য তাকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে আসছিল রোজী। তাই প্রাণের ভয়ে মেয়েটি এতদিন মুখ বুজে সব সহ্য করেছে। কারো সাথেই ঘটনাটি প্রকাশ করেনি। কিন্তু মেয়েটি একটি সাংবাদিকের নাম্বার পেয়ে তাকে ফোন দেয় এবং ঘটনাটি খুলে বলে। পরবর্তীতে সাংবাদিকদের সহযোগিতায় বাসন থানা পুলিশ মেয়েটিকে ওই পার্লার থেকে উদ্ধার করে এবং তাদের হেফাজতে নিয়ে যায়। এ বিষয়ে জানতে কাউন্সিলর রোকসানা আহমেদ রুজীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায।

 

আরিফ মৃধা   


You may also like

Page 16 of 16
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update