Views: 2
বিএনপির পায়ের তলায় মাটি নরম,কর্দমাক্ত, তারা এখন ডুবন্ত , গাজীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি
সরকারের পায়ের তলা এবং আওয়ামী লীগের পায়ের তলার মাটি অত্যন্ত শক্ত। বরং বিএনপি’র পায়ের তলার মাটি নরম, অত্যন্ত কর্দমাক্ত। এখন তারা ডুবন্ত অবস্থায় আছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। তিনি শুক্রবার সন্ধ্যায় গাজীপুরের গাছা এলাকায় জাতীয় নেতা ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার স্মৃতি গাজীপুর মহানগর ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর মন্তব্যের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, রিজভী যিনি নিজে নিজে বন্দি জীবন যাপন করেন। তাই তিনি বন্দিত্বের মধ্যে থেকে দিবা স্বপ্ন দেখছেন। তিনি যে বলেছেন পায়ের তলায় মাটি নেই সেটা ঠিক বলেছেন কিন্তু কার পায়ের তলায় মাটি নেই সেই জায়গাটায় তিনি ভুল করেছেন। গাজীপুর জেলা তরুন সংঘের উদ্যোগে খেলায় সভাপতিত্ব করে গাজীপুর জেলা তরুন সংঘের সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য, গাজীপুর সিটি কর্পোরেশন এর ৩৫ নং অয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল। এসময় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সদস্য এবং জাতীয় ফুটবল ও আবহানী দলের সাবেক অধিনায়ক শেখ মো. আসলাম, মোহাম্মদ কায়সার হামিদ। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার ইলতুৎ মিস, কাউন্সিলর মো. নুরুল ইসলাম নুরু, মহিউদ্দিন মহি । খেলায় টঙ্গী একাদশের সাথে বাসন থানা একাদশের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে বাসন থানা একাদশ ৪-৩ গোলে টঙ্গী থানা একাদশকে হারিয়ে বিজয়ী হয়। অনুষ্ঠানে বিজয়ী দলকে মোটরসাইকেল এবং বিজিত দলকে রেফ্রিজারেটর উপহার দেয়া হয়। মোঃ সোহেল মিয়া , বাংলা নিউজ টিভি গাজীপুর ।