শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

সন্ত্রাস মাদক ব্যবসায়ীদের কোন দল নেই,তাদের কোন ধর্ম নেই-যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী Bangla News Tv
স্টাফ রিপোর্টার / ১৯৮৪ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ১ মার্চ, ২০২১

Views: 1

সন্ত্রাস-মাদক ব্যবসায়ীদের কোন দল নেই, তাদের কোন ধর্ম নেই।  গাজীপুরে সিসি ক্যামেরা উদ্বোধন অনুষ্ঠানে   যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এম.পি  ।

 

  মাদক,  সন্ত্রাস,  ইভটিজিংয়ের বিরুদ্ধে গণ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাজীপুর মহানগরের মালেকের বাড়ি এলাকায় ৪টি ইউনিটে ২৭টি সিসি ক্যামেরার উদ্বোধন করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি ২০২১ ইং মহানগরের মালেকের বাড়ি এলাকায় এ সিসি ক্যামেরা উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন  করা হয়। জিএমপির উপ-পুলিশ কমিশনার ইলতুৎমিশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বরকতুল্লাহ খান গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মহিউদ্দিন মহি,জিএমপি গাছা জুনের  সহকারী পুলিশ কমিশনার মোঃ আহসানুল হক, গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন,৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল্লাহ আল মামুন মন্ডল সহ অন্যরা।অনুষ্ঠানটির সঞ্চালনায়  ছিলেন গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম দীপ ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শামিম আল কায়সার।অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, এই সিসি ক্যামেরা উদ্বোধন এর ফলে এলাকায় সন্ত্রাস, মাদক, ইভটিজিংসহ যেকোনো ধরনের অপরাধ প্রবণতা  কমে যাবে এবং পুলিশ অপরাধীকে সহজেই এর মাধ্যমে শনাক্ত করতে পারবে।এ সময় তিনি আগামীতে পুরো মহানগরীকে সিসি ক্যামেরার আওতায় আনার আশ্বাস দেন।   মোঃ সোহেল মিয়া , বাংলা নিউজ টিভি , গাজীপুর মহানগর ।  

#সন্ত্রাস #মাদক_ব্যবসায়ী #সিসি_ক্যামেরা

20views

You may also like

Page 1 of 16
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update