Views: 0
শহিদুল্লাহ সরকার সাভার প্রতিনিধি
আশুলিয়া কুমকুমারী এলাকায় MK APPRELS গার্মেন্টস আবারও খুলে দেওয়া হয়েছে। করোনা উপেক্ষা করে উৎপাদনে নেমেছে রেমিটেন্স যোদ্ধারা, স্বাস্থ্য সুরক্ষা ব্যাবস্থা জোরদার করেই কারখানা খোলা হয়েছে বলে দাবী কতৃপক্ষের। দীর্ঘ একমাস থমকে থাকা জনশূন্য পরিবেশ আবারও জেগে উঠেছে শ্রমজীবীদের পদবারে। যেখানে বৈশ্বিক মহামারী ঠেকাতে হিমসিম খাচ্ছে বিশ্ব, দেশেও বেড়ে চলছে আক্রান্ত সংখ্যা সেখানে কলকারখানা খুলে দেয়াকে প্রাণঘাতী সিদ্ধান্ত বলে মনে করছে সচেতন সমাজ।আশুলিয়ার অধিকাংশ গার্মেন্টস ফ্যাক্টরী এখন খুলে দেওয়া হয়েছে।