ফ্রিজভর্তি কুরবানির গোশত বনাম প্রতিবেশীর শূন্য থালা: আমাদের ইবাদত কতটা খাঁটি?
পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে প্রতিবছরই ফিরে আসে ত্যাগের মহিমান্বিত এক স্বর্গীয় বার্তা নিয়ে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নিজের প্রিয় পশুকে উৎসর্গ করার মধ্য দিয়ে মোমিন বান্দা মূলত তার ভেতরের অহংকার, লোকদেখানো মানসিকতা ও পঙ্কিলতাকে কুরবানি করে। কিন্তু বর্তমান সময়ে...