ঘোড়াঘাটে বলগাড়ী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরে তীব্র ক্ষোভ, পাঠদান অনির্দিষ্টকালের জন্য বন্ধ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ঐতিহ্যবাহী বলগাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের অভ্যন্তরীণ প্রশাসনিক ও দাপ্তরিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে এক নজিরবিহীন অচলাবস্থার সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠানটির বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে চরম স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি এবং অনৈতিক ও অনাকাঙ্ক্ষিত আর্থিক সুবিধার বিনিময়ে সাবেক...