শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

অনেক জল্পনা কল্পনা শেষে এবার পিপিই পেলো আটোয়ারীর গণমাধ্যমকর্মীরা।
স্টাফ রিপোর্টার / ৪৫৮ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ২৪ মে, ২০২০

Views: 5

মোঃআব্দুল কাদের ৷ পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারীতে কর্মরত গণমাধ্যমকর্মীদের পিপিই (পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট) দিলেন রাধানগর ইউনিয়ন পরিষদের দ্বিতীয় বারের নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের আহব্বায়ক মো: আবু জাহেদ।
আটোয়ারী প্রেসক্লাবের সহ সভাপতি ও সিনিয়র সাংবাদিক জিল্লুর হোসেন সরকারের সভাপতিত্বে শনিবার বিকেলে তরুন চেয়ারম্যানের ব্যক্তিগত অর্থায়নে এসব পিপিই প্রদান করা হয়। চলমান করোনা প্রাদুর্ভাব শুরুর পর থেকে অনেক উপজেলায় অনেকেই গণমাধ্যমকর্মীদের বিভিন্নভাবে খোজ খবর নিলেও অদ্যাবদি জেলার একমাত্র অবহেলিত আটোয়ারী উপজেলায় কেউই  যখন খবর রাখলোনা ঠিক সেই সময় আটোয়ারীর কর্মরত গণমাধ্যমকর্মীদের সুরক্ষার বিষয়টি উপলব্ধি করে পিপিই সরবরাহের উদ্যোগ নেন।
আটোয়ারী প্রেসক্লাবের সাধারন সম্পাদক এ রায়হান চৌধুরী রকির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে সাংবাদিক মনোজ রায় হিরু, মো: হাসিবুর রহমান, রাব্বু হক প্রধান, মো: নাজমুল হক ও নিতিশ চন্দ্র বর্মন উপস্থিত ছিলেন। উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীগণ সুরক্ষা সামগ্রী পেয়ে রাধানগর ইউনয়ন পরিষদের চেয়ারম্যান মো: আবু জাহেদ কে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update