Views: 0
অনলাইন ডেক্সঃ
যেমন মিষ্টি দেখতে তেমনি মিষ্টি তার গানের গলা… নিজের গায়কী দিয়েই বঙ্গকন্যা অরুনিতা জয় করে নিয়েছেন মানুষের মন। অপরদিকে পাহাড়ি ছেলে পবনদ্বীপ রাজনও হয়ে উঠেছেন জনপ্রিয়। ইন্ডিয়ান আইডলের মঞ্চ থেকেই তাদের ভক্ত হয়ে উঠেছেন মানুষজন। জয়ের শিরোপা পবনদ্বীপের মাথায় উঠলেও বর্তমানে গানের জগতের জনপ্রিয় হয়ে উঠেছে দুজনের নামই।
সেই ইন্ডিয়ান আইডলের মঞ্চ থেকে এই জুটিকে একসঙ্গে দেখতে পছন্দ করেন দর্শকরা। শো শেষ হওয়ার পরেও মিউজিক ভিডিও থেকে শুরু করে স্টেজ পারফরম্যান্স সহ বিদেশের মাটিতে লাইভ কনসার্ট সবই একসঙ্গে করে চলেছেন অরু-পবনদ্বীপ জুটি।
সম্প্রতি ফের একসঙ্গে মঞ্চ শেয়ার করতে দেখা গেল তাদের। সম্প্রতি তারা উপস্থিত হয়েছিলেন কোন এক অনুষ্ঠানে সেখানেই তাদের গানের জমে উঠলো মঞ্চ। একসঙ্গে গান গেয়ে মাতিয়ে দিলেন স্টেজ। আর সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
Agamani Studio Live নামের একটি ইউটিউব চ্যানেল থেকে একটি ভিডিওটি পোস্ট করা হয়েছে যেখানে প্রথমেই অরুনিতাকে দেখা যাচ্ছে আগার তুম সাথ হো গাইতে। তারপরেই তার অরুর সাথে যোগ দেন পবনদ্বীপ। তাদের গানের সুর যেন খোলা আকাশে মিশে গিয়েছে। ফের একবার নিজেদের প্রতিভা দিয়ে শ্রোতাদের মুগ্ধ করে দিয়েছেন অরুনিতা পবনদ্বীপ জুটি। তাদের এই পারফরম্যান্স বর্তমানে জায়গা করে নিয়েছে ভাইরালের তালিকায়। ইতিমধ্যে প্রায় আট হাজার মানুষ পছন্দ করে ফেলেছেন ভিডিওটি।