শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

আমার নামে মিথ্যা ও তথ্য বিহীন সংবাদের তিব্র নিন্দা জানাই–রিপন সরকার
স্টাফ রিপোর্টার / ৭৩২ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ১৮ জুন, ২০২২

Views: 1

ইমন খানঃ

আমার নামে মিথ্যা তথ্য ও সংবাদ প্রচার করে সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে। অচিরেই তাদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি হতে হবে। একান্ত সাক্ষাৎকারে আবেগ আপ্লূত হয়ে এসব কথা বলেন, সাবেক ছাত্রনেতা কাশিমপুর থানা আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ রিপন সরকার
তিনি জানান গত ২/৩ দিন আগে একটি নাম সর্বস্ব পত্রিকায় আমার নামে মিথ্যা তথ্য প্রচার করে আমাকে পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করে একটি কুচক্রী মহল ব্যর্থ চেষ্টা করছে। মিডিয়ার মাধ্যমে ও আইনের সহযোগিতায় আমি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মুলত আমি একজন ব্যবসায়ী ও আওয়ামী রাজনীতি পরিবারের সন্তান। আমি একজন রাজনীতিক ব্যক্তি ও ব্যবসায়ী হিসেবে পরিচিত। আমার সাথে রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে,প্রতিহিংসা বর্শত আমাকে বাধাগ্রস্ত করার জন্য পায়তারা করছে। মুলত আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে রাজনীতি করি,মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন,সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কাজ করে চলেছি।
আমরা কাশিমপুরবাসী, বর্তমান থানা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রেখে রাজনীতি করি। আমার প্রাণপ্রিয় অভিবাবক গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও গাজীপুর ১ আসন থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য, মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এ্যাডঃ আকম মোজাম্মেল হক এমপি মহোদয়ের দিকনির্দেশনায় যুবলীগ করি। বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক দুই নেতার অনুপ্রেয়নায় কাশিমপুর থানা যুবলীগ কে একটি শক্তিশালী সংগঠন হিসেবে দাড় করিয়েছি। গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের নেতৃত্বে যুবলীগের প্রতিটি কর্মকান্ডে নিজেকে জড়িয়ে রেখেছি।
কিছু অসৎ লোক ব্যবসায়িক ভাবে ও রাজনৈতিক ভাবে ধ্বংস করার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে,আশা করছি অল্প কিছু দিনের মধ্যেই তাদের মুখোশ উন্মোচন করা হবে ইনশাআল্লাহ।
আমি সাংবাদিক ভাইয়ের কাছে বলবো সত্য ঘটনা তুলে ধরুন,মিথ্যা বানোয়াট তথ্য তুলে ধরে সাধারণ মানুষদের হয়রানি করবেন না। আপনারা জাতির বিবেক, কিছু অসাধু সাংবাদিকদের জন্য আজ মুলধারার সাংবাদিকরা কোথাও মুল্যায়ন পায় না।
মোঃ রিপন সরকার আরও বলেন,বিষয়টি নিয়ে আমার পরিবার ও সহকর্মীদের নিয়ে আলোচনা করেছি,দলীয়ভাবে ও প্রশাসনিক ভাবে সকলের নিকট সহযোগিতা কামনা করছি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update