শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

ইরানে খোঁড়া হচ্ছে গণকবর!
স্টাফ রিপোর্টার / ৪৭৩ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ১৩ মার্চ, ২০২০

Views: 2

করোনার হানায় ধুঁকছে ইরান। এই মারণ ভাইরাসের কারণে বিশ্বের চারটি দেশে কার্যত মৃত্যু মিছিল শুরু হয়েছে। এর মধ্যে চীন ও দক্ষিণ কোরিয়ার পরিস্থিতি সাময়িক সামলানো গেলেও ইরান ও ইতালিতে মৃত্যু মিছিল চলছেই। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইরানের পরিস্থিতি এতটাই খারাপ যে সেখানে বিশাল-বিশাল গণকবর খোঁড়া হচ্ছে। সেই ছবি মহাকাশ থেকে ধরা পড়েছে।

শেষ পাওয়া খবর অনুযায়ী, বৃহস্পতিবার ইরানে ৭৫ জনের মৃত্যু হয়েছে। সে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৯। মধ্যপ্রাচ্যের আর কোনো দেশে এতো খারাপ পরিস্থিতি এখনো হয়নি। সে দেশের স্বাস্থ্যমন্ত্রী কিয়ানুশ জাহানপুর জানান, গত ২৪ ঘণ্টায় ১০৭৫ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। আপাতত দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০,০৭৫ জন। মৃত্যু হয়েছে ৪২৯ জনের।

 

মধ্যপ্রাচ্যের দেশটির অবস্থা এতটাই খারাপ যে মৃতদের পুঁতে ফেলার জন্য বিশাল আকারের গণকবর থোঁড়া হচ্ছে। ওয়াশিংটন পোস্টের দাবি, সেই সমস্ত গণকবর মহাকাশ থেকেও দেখা যাচ্ছে। ২১ ফেব্রুয়ারি থেকে নতুন করে গণকবর খোঁড়া শুরু হয়েছে। যার আয়তন প্রায় ১০০ ইয়ার্ডস বা প্রায় ৯২ মিটার। এই ছবি প্রকাশ্যে আসার পরই চাঞ্চল্য ছড়িয়েছে।

চীনের পর ইরানই যে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রহস্ত হয়েছে, গণকবরের ছবিতে তা স্পষ্ট হয়ে গেছে। স্পষ্ট হয়েছে সে দেশের মানুষের অসহায়তা আর মৃত্যুর ভয়াবহতাও। এই ভাইরাসে সারা বিশ্বে চার হাজার নয়শ ৯২ জন মানুষের প্রাণ নিয়েছে। আর আক্রান্ত করেছে এক লাখ ৩৫ হাজার নয়শ ৪৪ জনকে। তবে আশার খবর হচ্ছে, এই ভাইরাস থেকে এখনো পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭০ হাজার চারশ ৩৭ জন মনুষ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update