বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

উখিয়ার পালংখালীর জামতলীতে দারুল কুরআন বালিকা শাখার শুভ উদ্বোধন: নারী শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন
মোঃ হারুন অর রশিদ, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি / ৮০ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

Views: 0

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীর জামতলী এলাকায় এক নতুন দিগন্তের সূচনা হলো। শনিবার (১৭ জানুয়ারি) ২০২৬, সকাল ১০ ঘটিকায় এক আনন্দঘন পরিবেশে দারুল কুরআন মাদ্রাসার বালিকা শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। নারী শিক্ষার প্রসারে নিবেদিত এই প্রতিষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে, যা এলাকার জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করলো।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ নুর এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোদ্দাসীর। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থাইংখালী দারুত তাহযীব, উখিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবদুস সাত্তার।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মুফিদুল আলম সিকদার, বিশিষ্ট সমাজ সেবক ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পেশকার ফরিদুল আলম সিকদার, রওজাতুল কুরআন মাদ্রাসা ঘুমধুমের পরিচালক মাওলানা ইউনুস সরোয়ার এবং এলাকার বিশিষ্ট মুরব্বি মাওলানা কলিমুল্লাহ ও হাজী আব্দুস সালাম প্রমুখ।

বক্তারা মাওলানা মোদ্দাসীরের অক্লান্ত পরিশ্রমের প্রশংসা করে বলেন, তার প্রচেষ্টায় জামতলী এলাকায় নারী শিক্ষার জন্য একটি সুন্দর ও গ্রহণযোগ্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। এটি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে সাহায্য করবে এবং এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তারা মাদ্রাসার সার্বিক উন্নয়নে সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেন। প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোদ্দাসীর তার বক্তব্যে বলেন, জামতলী এলাকায় মকতব ও প্রাইমারি শিক্ষার বাইরে মেয়েদের জন্য কোনো মানসম্মত প্রতিষ্ঠান না থাকায় ছেলেমেয়েরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিল।

সকলের পরামর্শক্রমেই তিনি এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছেন। তিনি আরও জানান, এই মাদ্রাসায় সুদক্ষ মহিলা শিক্ষক দ্বারা পর্দার অন্তরালে শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update