শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

হাটহাজারীতে হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার’স এসোসিয়েশন’র কমিটি গঠিত
মোহাম্মদ এরশাদ আলী, হাটহাজারী, চট্টগ্রাম: / ১৮৮ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ৩০ জানুয়ারি, ২০২৪

Views: 0

হাটহাজারী উপজেলার নিবন্ধিত হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার মালিকদের সমন্বয়ে গঠিত ওনার’স এসোসিয়েশন গঠন করা হয়। রবিবার ২৮ (জানুয়ারী) রাতে হাটহাজারী পৌরসভাস্থ একটি রেস্টুরেন্টে সচিব সোহেল রানার সঞ্চালনায়  আহবায়ক জসিম উদ্দিন বাবুলের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এতে হাটহাজারীর বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক বৃন্দ উপস্থিত ছিলেন, সভায় সকলের সম্মতিক্রমে আলিফ হসপিটালের চেয়ারম্যান জসিম উদ্দিন বাবুলকে সভাপতি, ওয়ান ডায়াগনস্টিক সেন্টার এর চেয়ারম্যান মোঃ সোহেল রানা কে সাধারণ সম্পাদক  এবং ফতেপুর গ্রীন হেলথ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ফাইনান্স ডাইরেক্টর মোঃ আবিদুল ইসলামকে কোষাধ্যক্ষ করে আগামী ২৪-২৫ দুই বছরের জন্য সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এসোসিয়েশনের লক্ষ এবং উদ্দেশ্য নিয়ে আলোচনায় সব চেয়ে বেশী গুরুত্ব দেওয়া হয়, হাটহাজারীর জনসাধারণকে আরো কিভাবে উন্নত সেবা প্রদান করা যায়।

এই এসোসিয়েশন হাটহাজারীবাসী জনসাধারণের পাশে থাকার জন্য গঠন করা হয়, ভাল কোন উদ্যোদ নিয়ে সবসময় কাজ করে যাবে এমনটা জানান এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

এই সময় উপস্থিত ছিলেন ডাঃ দিপক সরকার,ডাঃ আবু তৈয়ব, ডাঃ মন্জুরুল আনোয়ার, এস এম মঈনুদ্দীন,ওজাইর হামিদি, মোঃ শোয়েব, মোঃ ইকবাল হোসেন, ইন্জিনিয়ার আজিজুল মুমিন, মোঃ ইসমাইল হোসেন,নুরুল ইসলাম, খোকন চৌধুরী, ওমর গণি,কামরুল হাসান,মোঃ রাকিব প্রমূখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update