Views: 1
নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরা সদর থানাধীন পাঁচরুখী সাকিনের মোঃ সুরত আলীর ছেলে মোঃ মইনুর রহমান (১৭) একটি ইজিবাইক নিয়ে ভাড়ায় চালানোর জন্য বাড়ী হতে বাহির হয়ে যায়। রাত্রিতে আর বাড়ীতে ফিরে আসে নাই। ইং ০১/০৮/২০২০ তারিখ ভিকটিম মইনুরের চাচা আফসার আলী সাতক্ষীরা থানায় একটি সাধারন ডায়রী করেন। যাহার নং-২০, তারিখ-০১/০৮/২০২০ ইং। বর্নিত ডায়রী তদন্তকালে পুলিশ সুপার সাতক্ষীরা জনাব মোস্তাফিজুর রহমান (পিপিএম বার) এর দিক নির্দেশনায় অদ্য ইং ১০/০৮/২০২০ তারিখ অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান (অপারেশ ও প্রসাশন) এর নেতৃত্বে সতক্ষীরা থানা পুলিশ এক ইজিবাইক ছিনতাইকারী ও ঘাতককে অভিযান পরিচালনা করে আটক করেন। এবং তার দেখানো মতে ছিন্তাই হওয়া ইজিবাইক টি শ্রীরামপুরের মোঃ হুমায়ুন কবীরের শ্বশুর আঃ গফুর দফাদার এর বসত বাড়ী হইতে উদ্ধার করেন। তার দেওয়া তথ্য মতে ভিকটিম মইনুর রহমান
(ইজিবাইকের চালক) এর মৃত দেহ বাঁকাল পেট্রোল পাম্পের পিছনে মোঃ সবুর আলীর পরিত্যক্ত ইটভাটার সন্নিকরে একটি সেফটি ট্যাংকির ভিতর হইতে উদ্ধার করা হয়।
ঈদের ব্যস্ততার মাঝেও জেলা পুলিশের একাধিক টিম অক্লান্ত পরিশ্রম করে দীর্ঘ অনুসন্ধানের পর আসামি গ্রেফতার ও ইজিবাইক উদ্ধার, ভিকটিমের লাশ উদ্ধার করতে সক্ষম হয়। এই নির্মম হত্যা কান্ডের বর্ণনা ভাষাতীত। উপযুক্ত বিচারের জন্য আসামীদের আদালতে সোপর্দ করা হবে।