শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

কক্সবাজারে পর্যটন বিকাশে ট্যুরিস্ট পুলিশ ও সাংবাদিকদের মতবিনিময় সভা
নাজমুল ইসলাম মন্ডল / ৫৫ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

Views: 0

৬৩
কক্সবাজারের পর্যটন শিল্পের বিকাশ ও পর্যটকদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ট্যুরিস্ট পুলিশ এবং  সাংবাদিকদের মধ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ সম্মেলন কেন্দ্রে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। তিনি তার বক্তব্যে বলেন, “কক্সবাজার শুধু বাংলাদেশের নয়, বিশ্বের অন্যতম একটি পর্যটন কেন্দ্র। পর্যটন শিল্পের টেকসই বিকাশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সংবাদকর্মীদের ভূমিকা অপরিসীম। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে পর্যটকদের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং নেতিবাচক প্রচার রোধ করে কক্সবাজারের ইতিবাচক চিত্র বিশ্বদরবারে তুলে ধরতে হবে।”
তিনি আরও জানান, ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সাংবাদিকদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যেকোনো সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক আজকের বাংলার জেলা প্রতিনিধি রিয়াজ উদ্দীন রিয়াদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কক্সবাজারের পর্যটন খাতের বর্তমান চ্যালেঞ্জ, পর্যটকদের হয়রানি রোধ, সৈকতের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সেবার মান উন্নয়নে পুলিশের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে রিয়াজ উদ্দীন রিয়াদ বলেন, “দৈনিক আজকের বাংলা সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পর্যটন শিল্পের বিকাশে সহায়ক ভূমিকা পালন করে আসছে। ট্যুরিস্ট পুলিশের এই আন্তরিক সহযোগিতা আমাদের কাজের গতি ও সাহস আরও বাড়িয়ে দেবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক গণসংযোগ-এর প্রধান সম্পাদক ও সাংবাদিক সংসদ কক্সবাজারের প্রধান উপদেষ্টা সাউদ আদনান।
এছাড়াও উপস্থিত ছিলেন দেশ টিভির জেলা প্রতিনিধি আব্দুর রহমান, জেলা ক্রীড়া সংস্থা সদস্য মোহাম্মদ হোসাইন,সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি আজিজ রাসেল,জিটিভি কক্সবাজার প্রতিনিধি ওমর ফারুক হিরু, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার হাবিব সুহেল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি নোবেল,ভোরের কক্সবাজার-এর পরিচালক আব্দুল হালিম, কক্সবাজার মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তারেক হায়দার, ব্যবসায়ী তারেক রহমান, সিসিএন-এর পরিচালক রাজিব দেবদাস,দৈনিক আজাদীর মাল্টিমিডিয়া প্রতিনিধি শাহেদ হোসেন মুবিন, সাংবাদিক সংসদ কক্সবাজারের অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক নেহা এবং সিসিএন এডমিন রিন্টু মল্লিক।
সভায় জেলার বিভিন্ন স্তরের সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা পর্যটন নগরীর নিরাপত্তা ও শ্রী বৃদ্ধিতে পুলিশ-সাংবাদিক সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
PhotoCard Icon
Create PhotoCard