করোনা ভাইরাসের কারণে শ্রমিক সঙ্কটের সময় ধান কেটে দিলেন:ফখরুল আমল সমর চেয়ারম্যান
স্টাফ রিপোর্টার
/ ৪৬২
বার দেখা হয়েছে
আপডেট
শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০
শেয়ার
Views: 1
{মোঃ নাজমুল হাসান নাজির }
করোনা ভাইরাসের কারণে চলতি বোরো মৌসুমে ব্যাপকভাবে ধান কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় হতদরিদ্র ও বরগা চাষীদের ধান কেটে দেয়ার উদ্যোগ নিয়েছে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এরই অংশ হিসেবে শুক্রবার সকালে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ একটি টিম সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে হেমায়েতপুরের পূর্বহাটি এলাকায় এক কৃষকের ধান কেটে দেয়।এদিকে এই মহামারির সময়ে বিনা পারিশ্রমিকে ধান কেটে দেয়ায় খুশি দরিদ্র কৃষকসহ এলাকাবাসী। এক কৃষক বলেন, জমিতে ধান পেকে গেছে। কয়েকদিন ধরে কাটার জন্য শ্রমিক খুঁজছিলাম। এ অবস্থায় তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর আমার ক্ষেতের ধান কেটে দিলো। এই ধান কেটে দেয়ায় আমার খুব উপকার হয়েছে। আমি চেয়ারম্যান ফখরুল আলম সমর কে ধন্যবাদ জানাই।
তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর বলেন, বর্তমানে আমাদের এ তেঁতুলঝোড়া ইউনিয়নে ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। এ দিকটা বিবেচনা করে আমদের এই টিম হতদরিদ্র ও বরগাাচাষীদের বিনা পারিশ্রমিকে ধান কেটে দিচ্ছে।