বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

কাপ্তাইয়ে চাঁদের গাড়ি ও সিএনজির মুখোমুখি সং/ঘ/র্ষ: আহত ৬
স্টাফ রিপোর্টার / ৬৪ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

Views: 0

রাঙামাটির কাপ্তাই-চট্টগ্রাম সড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৬ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) বিকেল আনুমানিক ৫টার সময় ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের সাতমোড়ের টেক এলাকায় একটি দ্রুতগামী চাঁদের গাড়ি ও যাত্রীবাহী সিএনজির মধ্যে এই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেনসহ এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে মংচিং মারমা (৫০), সিএনজি চালক শাহাবুদ্দিন (৩৭), মমিনুল (৩২) এবং ১৫ বছর বয়সী কিশোরী ঝুমার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এছাড়া নবুসীমা মারমা (১৮) ও নাসির উদ্দীন (৩৭) কাপ্তাইয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের বিপজ্জনক এই মোড়ে দুই যানবাহনের সংঘর্ষে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। ঘটনার পর ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসন দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধারের পাশাপাশি এই ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update