শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

গাইবান্ধায় কৃষকের ধান কাটা কর্মসূচীর উদ্বোধন করলেন এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি (এমপি)। 
স্টাফ রিপোর্টার / ৪৩৩ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ১৫ মে, ২০২০

Views: 0

শেখ মোঃ সাইফুল ইসলাম গাইবান্ধা ব্যুরো প্রধান। কাকরোনার প্রাদুর্ভাবে গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে কৃষকলীগের আয়োজনে উপজেলার মহদীপুর ও বরিশাল ইউনিয়নের পৃথক দুটি স্থানে ১৫ মে শুক্রবার সকালে জমি হতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়ার কার্যক্র শুভউদ্বোধন করেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে  কুলসুম স্মৃতি এমপি।
এর আগে তিনি ২ শতাধিক অসহায় মানুষের হাতে প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্য সহায়তা তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগে নেতা আব্দুস সামাদ মাষ্টার, বরিশাল ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান, সাংবাদিক রফিকুল ইসলাম, উপজেলা কৃষকলীগের আহবায়ক মহব্বজান চৌধুরী, যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম পাপুল, ইউপি সদস্য আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা মাহিবুল হাসান প্রমূখ। এসময় প্রধান অতিথির বক্তব্যে এ্যাড . উম্মে কুলসুম স্মৃতি এমপি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সকলের নিকট দোয়া কামনা করেন।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update