গাজীপুরস্থ নেত্রকোনা জেলা সমিতি গঠিত, সভাপতি নিউটন সাধারণ সম্পাদক সাইফুল
নিজস্ব প্রতিবেদক, নাজমুল ইসলাম মন্ডল
/ ১৮৮
বার দেখা হয়েছে
আপডেট
বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
শেয়ার
Views: 0
গাজীপুরস্থ নেত্রকোনা জেলা সমিতি গঠিত, সভাপতি নিউটন সাধারণ সম্পাদক সাইফুল
গাজীপুরস্হ নেত্রকোনা জেলা সমিতির জয়দেবপুর শাখা কমিটি গঠন করা হয়েছে। গত ৩০/০৮/২৪ রোজ শুক্রবার জয়দেপুর তাদের নিজ কার্যালয়ে সকলের উপস্থিতিতে এই কমিটির নাম ঘোষণা করা হয়। এসময় উপস্থিত ছিলেন গাজীপুরস্থ নেত্রকোনা জেলা সমিতির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ও কমিটির সাবেক সভাপতি জনাব এডভোকেট বিপ্লব কুমার মজুমদার ও সাবেক সহ সভাপতি নিখিল কর লিটন ও সাবেক সাংগঠনিক সম্পাদক ১ জনাব মোঃ হিমেল খান। এসময় আরও উপস্থিত ছিলেন রক্ত দান ফাউন্ডেশনের সভাপতি পিয়াস হাসান সহ কমিটির বিভিন্ন প্রর্যায়ের নেতৃবৃন্দ। সকলের উপস্থিতিতে আহ্বায়ক মোঃ আমিন কমিটির সভাপতি হিসেবে মোঃ নিউটন মিয়া ও সাধারণ সম্পাদক হিসেবে গাজীপুর জজ কোর্টের আইনজীবী জনাব এডভোকেট মোঃ সাইফুল ইসলাম ...
২৪
গাজীপুরস্হ নেত্রকোনা জেলা সমিতির জয়দেবপুর শাখা কমিটি গঠন করা হয়েছে।
গত ৩০/০৮/২৪ রোজ শুক্রবার জয়দেপুর তাদের নিজ কার্যালয়ে সকলের উপস্থিতিতে এই কমিটির নাম ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুরস্থ নেত্রকোনা জেলা সমিতির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ও কমিটির সাবেক সভাপতি জনাব এডভোকেট বিপ্লব কুমার মজুমদার ও সাবেক সহ সভাপতি নিখিল কর লিটন ও সাবেক সাংগঠনিক সম্পাদক ১ জনাব মোঃ হিমেল খান।
এসময় আরও উপস্থিত ছিলেন রক্ত দান ফাউন্ডেশনের সভাপতি পিয়াস হাসান সহ কমিটির বিভিন্ন প্রর্যায়ের নেতৃবৃন্দ। সকলের উপস্থিতিতে আহ্বায়ক মোঃ আমিন কমিটির সভাপতি হিসেবে মোঃ নিউটন মিয়া ও সাধারণ সম্পাদক হিসেবে গাজীপুর জজ কোর্টের আইনজীবী জনাব এডভোকেট মোঃ সাইফুল ইসলাম এর নাম ঘোষণা করেন।
নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক উভয়েই সকলের নিকট দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন। নির্বাচিত সভাপতি সবার সহযোগিতা নিয়ে শিঘ্রই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন।