সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

গাজীপুরের শ্রীপুরে জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী সমিতির বার্ষিক সম্মেলন -২০২১- ইং অনুষ্ঠিত!
স্টাফ রিপোর্টার / ৫১৫ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১

Views: 2

মোঃনাজমুল হোসেন শ্রীপুর উপজেলা প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী সমিতির বার্ষিক সম্মেলন -২০২১- ইং অনুষ্ঠিত হয়েছে।

৫ই জানুয়ারি রোজ (মঙ্গলবার) ভালুকা  ড্রীম ওয়ার্ল্ড পার্ক এ সম্মেলন অনুষ্ঠিত হয়।  সমিতির সভাপতি আলহাজ্ব দেলোয়ার হোসেনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হকের সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিসিডিএস গাজীপুর জেলার সভাপতি জনাব হুসনে আজিম কায়সার জিন্নাহ।

বিশেষ অতিথি ছিলেন, বিসিডিএস গাজীপুর জেলার সিনিয়র সহ- সভাপতি জনাব আলহাজ্ব মোঃ নাছির উদ্দিন , সম্মানিত অতিথি হিসেবে ছিলেন শ্রীপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আঃ ছাত্তার   ও জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি জনাব মোঃ আব্দুল হাই।

আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন বিসিডিএস শ্রীপুর উপজেলার সহ-সভাপতি মোঃ আল- আমিন হোসেন অপু এবং টঙ্গী ঔষধ কণ্যান সমিতির সভাপতি এম এ লতিফ।

এ সময়  বক্তব্য রাখেন, সমিতির   সহ- সভাপতি মোঃ আঃ মজিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ লতিফ,  মোঃ উজ্জ্বল মিয়া, মাজহারুল ইসলাম, মোঃ মাসুদুল আলম, মজিবুর রহমান,  মোঃ শাহাদত হোসাইন সহ সমিতির সদস্য বৃন্দ।
আলোচনাসভা শেষে প্রধান অতিথি তার বক্তব্যে  বলেন, রোগ থেকে আরোগ্য লাভের প্রধান উপকরন হচ্ছে ঔষধ তাই ঔষধ ব্যবসায়ীদের কাছে  অনুরোধ থাকবে -ভেজাল ও নকল মুক্ত মানসম্পন্ন ঔষধ বিপণন করার মধ্য দিয়ে একটি সুস্থ জাতি গঠনে ভূমিকা রাখার।

অনুষ্ঠান  অতিথিদের এবং সমিতির সদস্যদের মধ্যে যারা বিশেষ অবদান রেখেছেন  তাদেরকে সমিতির পক্ষ থেকে সম্মাননা  স্মারক তুলে দেওয়া হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update