শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

গাজীপুরে যুবক খুন
স্টাফ রিপোর্টার / ৪৫৭ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

Views: 1

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ইদ্রিস আলী (৩০) নামে এক যুবককে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে কাপাসিয়ার টোক ইউনিয়নের সালুয়ারটেক এলাকা থেকে নিহতের লাশটি উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম। নিহত ইদ্রিস আলী স্থানীয় সালুয়ারটেক এলাকার মজিদ উদ্দিনের ছেলে।

ওসি মো. রফিকুল ইসলাম জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ইদ্রিস আলী তার স্ত্রীকে কাজের কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর সকালেও বাড়িতে না ফিরলে তাকে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির থেকে কিছু দূরে একটি পুকুরের ধারে তার মরদেহ পাওয়া যায়।

ওসি আরও জানান, নিহতের শরীরে পেটানোর এবং গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক‌্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update