মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

গাজীপুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গাছা প্রেসক্লাবের মানববন্ধন।
স্টাফ রিপোর্টার / ৬২৩ বার দেখা হয়েছে
আপডেট বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১

Views: 1

মোঃ সোহেল মিয়া , নিজস্ব প্রতিবেদকঃ

গাজীপুর জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি ও এশিয়ান টেলিভিশন এর জেলা প্রতিনিধি আবু বকর সিদ্দিক এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গাজীপুর মহানগরের বোর্ড বাজারে অবস্থিত গাছা প্রেস ক্লাব প্রাঙ্গণে এক মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

গত কাল বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকার সময় সাংবাদিক বান্ধব, বার বার নির্বাচিত ৩৫ নং ওয়ার্ডের স্বর্ণপদক প্রাপ্ত কাউন্সিলর আগামী দিনে গাজীপুর সিটি কর্পোরেশন এর মেয়র প্রার্থী আলহাজ্ব আবদুল্লাহ আল মামুন মন্ডল প্রধান অতিথির বক্তব্যে বলেন, “একজন সাংবাদিকের উপরে বর্বরোচিত এই হামলা কোন ভাবে মেনে নেওয়া যায়না, তার দুইটি হাত ও একটি পা যেভাবে ভেংগে দেওয়া হয়েছে তা আসলেই খুব দুঃখজনক”। তিনি দ্রুত সময়ের ভিতরে এই ঘটনায় দ্বায়ের করা মামলার এজাহার ভুক্ত আসামীদের গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবী জানান।

উপস্থিত সাংবাদিক নেতাদের মুখে এই ঘটনার তদন্ত ও আসামী গ্রেফতারের বিলম্বের কথার রেশ ধরে তিনি এ কথাও বলেন যে, এই ঘটনার সুষ্ঠ তদন্ত এবং দোষীদের গ্রেফতার, শাস্তি কার্যকর না হলে সাংবাদিকরা যদি রাজপথে নেমে আসে তাহলে সরকার বিব্রত হবে। এ ঘটনার দিনেই কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন মন্ডল সাংবাদিক আবু বকর সিদ্দিক কে দেখতে হাসপাতালে যান, তাৎক্ষণিক ভাবে তিনি হামলার প্রতিবাদ জানান ও আহত সাংবাদিক কে আর্থিক ভাবে সহায়তা করেন এবং সব সময় সকল সাংবাদিকের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।

বি এম এস এফ এর গাজীপুর জেলা কমিটির সদস্য সচিব ও গাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান এর সভাপতিত্বে, আরো বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ শহীদুল ইসলাম, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সিনিয়র সহ সভাপতি মোঃ মোস্তাক খান, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির গাজীপুর মহানগরের সাধারন সম্পাদক আশরাফুল আলম মন্ডল, বি এম এফ এস এর শ্রীপুর উপজেল কমিটির সাধারন সম্পাদক আবদুল বাতেন বাচ্চু, বি এম এস এফ এর গাজীপুর জেলা আহবায়ক কমিটির সদস্য মোঃ হাসান আলী, নাসিমা আক্তার রেনূ এবং গাছা প্রেস ক্লাবের সহ সভাপতি নাহিদ সরকার ও তথ্য ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক টিটু কান্তি কর।

উক্ত মানব বন্ধনে উপস্থিত ছিলেন, বাংলা নিউজ টিভির উপদেষ্ঠা মোঃ শাহ্‌ শফিউর জালাল, টংগী থানা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মিনাল চৌধুরী, গাছা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মোঃ সোহেল মিয়া, বাংলাদেশ অনলাইন গনমাধ্যম সম্পাদক পরিষদের সাধারন সম্পাদক মোঃ তুহিন সারোয়ার, দৈনিক যুগান্তরের গাছা থানা প্রতিনিধি মোঃ নাসির উদ্দিন, সাংবাদিক আমিনুল ইসলাম রবিন, নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম, মোঃ সেলিম হোসেন, মোঃ রহিম সরকার, মোঃ জুম্মান খান, রাজু আহম্মেদ, মোঃ আলেক চান সহ সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার সাধারন জনগন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update