শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উদর্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার / ৫২৭ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ৭ মার্চ, ২০২১

Views: 1

গাইবান্ধা প্রতিনিধি:

ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে রোববার দুপুরে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আতাউর রহমান সরকার,গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ র ম শরিফুল ইসলাম জর্জ,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কোচাশহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল,গুমানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম রিপন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নুরে আলম সিদ্দিক,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যাপক ফিরোজ খানুন,উপজেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক অধ্যক্ষ আব্দুর নুর,উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ।

উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম কমেট,উপজেলা কৃষকলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মুকু,উপজেলা যুবলীগের সভাপতি তাহেদুল ইসলাম রকেট,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঠান্ডু,সাপমারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম রেজা মন্টু,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম সরকার,যুগ্ম আহবায়ক জালাল উদ্দীন রুমি,পৌর যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম মিন্টু,যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম সোহেল,যুগ্ম আহবায়ক শাহ আহসান বিপুল,গাইবান্ধা জেলা তাঁতীলীগের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম লিটন,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আলকাস উদ্দিন সর্দার,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রাজু সরকার,যুগ্ম আহবায়ক শফিউল আলম হিরু,যুগ্ম আহবায়ক ফরহাদ আলী সহ নেতৃবৃন্দ।

এরআগে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বিডি হলে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন। বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার ভূমি নাজির হোসেনসহ অন্যরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update