শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

তেজগাঁও শিল্পাঞ্চলে বুটেক্স ছাত্রলীগ নেতার মাস্ক ও হ্যান্ড লিফলেট বিতরন
স্টাফ রিপোর্টার / ৩৪৪ বার দেখা হয়েছে
আপডেট শনিবার, ২২ জানুয়ারি, ২০২২

Views: 1

নিজস্ব প্রতিবেদকঃ তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে রিকশাচালক, দোকানদার, ব্যবসায়ী এবং পথচারীদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে পাঁচ শতাধিক মাস্ক এবং হ্যান্ড লিফলেট বিতরন করেছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক উপসম্পাদক মোঃ জাহিদ হাসান জয় চাকলাদার।


২২শে জানুয়ারী বিকেলে রাজধানী ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বেগুনবাড়ি ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন স্হানে ছাত্রলীগ নেতা জয়ের উদ্যেগে নানা শ্রেণী পেশার মানুষের মাঝে প্রায় ৫’শতাধিক মাস্ক বিতরন করা হয় এবং করোনা ভাইরাস থেকে বাঁচতে নানা পরামর্শ সমল্বিত হ্যান্ড লিফলেট বিতরন করা হয়।

বুটেক্স ছাত্রলীগ নেতা জয় বলেন, বিগত কিছুদিন যাবত করোনা ভাইরাসের প্রকোপ আবারো বেড়েই চলেছে, এই সময় মেহনতি, ব্যবসায়ী, পথচারীসহ সবাইকে সচেতন করতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করার বিষয়ে সচেতন করার জন্য এই উদ্যোগ। আশা করি আমার ক্ষুদ্র এই কর্মসূচি কিছুটা হলেও মানুষের সচেতনতা বৃদ্ধি করবে।

এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মী আরমান কবির রিপন, মোঃ আলমগীর হোসেন, সাইফুল সাদ সহ আরো অনেকে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update