শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

তেরা জলবা, সুপারহিট হিন্দি গানে দুর্দান্ত নাচ BSF মহিলা সেনার, ভিডিও ভাইরাল
স্টাফ রিপোর্টার / ৪৫৪ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০২২

Views: 1

অনলাইন ডেস্ক 

পড়াশোনার পাশাপাশি ছোটবেলায় অনেকেই নাচ গান শেখেন কিন্তু পড়াশোনার চাপ যত বাড়ে শিল্প থেকে ছিটকে যান অনেকে। পেশা হিসেবেও বেশিরভাগ মানুষ চাকরি খুঁজে নেন যার ফলে ব্যস্ততার ফাঁকে চর্চায় থাকে না এই ধরনের কলা গুলি। তবে এমন মানুষও আছেন যাদের কঠিন ডিউটি থাকা সত্ত্বেও নিজেদের শখ গুনগুলি জিইয়ে রেখেছেন।

কাঁটাতারের বেড়ার এপারে দেশকে যারা প্রহরা দিয়ে সুরক্ষা প্রদান করে বিভিন্ন উৎসবে তারা সামিল হতে পারেন না, উৎসবের দিন গুলো বাড়ি থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে থাকতে হয় কিন্তু সেসব কষ্ট ভুলে তারা নিজেদের মতোন করে আনন্দ মেতে ওঠেন। এবার সোশ্যাল মিডিয়ার পেজে এমনই এক দৃশ‍্য ধরা পড়লো।

সম্প্রতি বিএসএফের এক মহিলা কর্মীর নাচই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে যা দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। ভিডিওতে দেখা যাচ্ছে এক বিএসএফ মহিলাকর্মী স্টেজে উঠে মিউজিকের তালে তালে অসাধারণ পারফর্ম করছেন। গানের তালে তালে তার প্রত্যেকটি এক্সপ্রেশন ভঙ্গি এতটাই অনবদ্য ও নিখুঁত যে বোঝায় যে তিনি নাচে যথেষ্ট দক্ষ ও চর্চায় রয়েছেন। তার এই নাচ মন ছুয়ে নিয়েছে সকলের।

Fouji Life নামের একটি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে যা মুহূর্তের মধ্যে ভাইরাল। প্রায় ছয় মাস আগে পোস্ট করা হয়েছে ভিডিওটি কিন্তু ইতিমধ্যে ভিউজস পেরিয়ে গেছে 19 মিলিয়ন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update