শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

দিল হে ছোটা সা, ছোটি সি আশা, সুন্দর সাজে দুর্দান্ত ‘স্লো-মোশন’ জনপ্রিয় গায়িকা অরুণিতার, ঘায়েল নেটিজেনরা
স্টাফ রিপোর্টার / ৫২৪ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২

Views: 1

অনলাইন ডেক্সঃ

হাতে হাতে মুঠোফোন থাকায় এই প্রযুক্তির দুনিয়ায় বিনোদনের পরিপূরক হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া! আট থেকে আশি প্রত্যেকেই আজকাল সোশ্যাল মিডিয়া থেকেই বিনোদনের রসদ পূরণ করে থাকেন আবার এই সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষকে রাতারাতি স্টার বানিয়ে দেয়। সেলিব্রিটিরাও ভক্তগনের সাথে কানেক্টেড থাকতে প্রত্যহ নানান ছবি এবং রিল ভিডিও পোস্ট করতে থাকেন সোশ্যাল মিডিয়ায়! আর সরস্বতী পূজার দিন ক্যামেরার দিকে তাকিয়ে স্লো মোশানে মিষ্টি হাসির মাদকতা ছড়িয়ে ভাইরাল হলেন অরুনিতা কাঞ্জিলাল।

তরুণ বাঙালি এই গায়িকার নাম শোনেনি এমন মানুষ হয়তো আতশ কাঁচ দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না! ইন্ডিয়ান আইডলের মঞ্চে বনগাঁর এই মেয়ে ফার্স্ট রানারআপ পজিশন দখল করেন। সেরার শিরোপা জিততে না পারলেও তাঁর জনপ্রিয়তায় একটুও ঘাটতি আসেনি। দেশ ও বিদেশে একাধিক লাইভ শো করেই চলেছেন গায়িকা। ইতিমধ্যেই সেরে ফেলেছেন বেশ কয়েকটি বলিউডি প্লেব্যাক সিঙ্গিং কন্ট্রাক্ট।

আর পাঁচজন সেলিব্রিটিদের মত তিনিও সোশ্যাল মিডিয়ায় রিল পোস্ট করে ইন্টার-অ্যাকটিভ থাকেন ভক্তদের সাথে। রবিবার দিন সেখানে সরস্বতী বন্দনায় মেতেছিল সারাবঙ্গ ঠিক সেইসময় সেই আনন্দের পাল্লা ভারী করতেই মিষ্টি এক রিল ভিডিও পোস্ট করে জিতে নিলেন নেটিজেনদের মন। ভিডিওটিতে একটি সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে গায়িকাকে স্লো মোশানে হেঁটে আসতে দেখা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড বাজছে এ আর রহমানের “ছোটি সি আশা”। হাটতে হাটতে ক্যামেরার দিকে তাকিয়ে তার ভুবনভোলানো মিষ্টি হাসি দিতেও ভোলেননি গায়িকা।

 

বলাবাহুল্য ভিডিওটি শেয়ার হতেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার আনাচে-কানাচে। ইতিমধ্যেই চার লাখের বেশি মানুষ ভিডিওটি দেখেছেন সাথে 1 লাখের বেশি মানুষ ভিডিওটি পছন্দ করেছেন। পূর্বে যেখানে রিয়েলিটি শো শেষ হয়ে গেলেই প্রিয় প্রতিযোগীদের সাথে কানেকশন হারিয়ে ফেলতেন তার অনুরাগীরা। সেখানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পছন্দের শিল্পীদের সাথে বর্তমানে যোগাযোগে থাকতে পারেন দর্শকেরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update