শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

নওগাঁয় রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐক্যমত ও নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
তৌফিক তাপস, স্টাফ রিপোর্টার: / ৩৫৬ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ১৪ মে, ২০২৫

Views: 0

৬০

‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ স্লোগানে নওগাঁয় ‘রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য ও নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে নওগাঁ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক-সুজন নওগাঁ জেলা কমিটি আয়োজিত এ গোলটেবিল বৈঠকে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
সুজন নওগাঁ জেলা কমিটির সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন সুজন কেন্দ্রীয় সমন্বয়ক দিলিপ সরকার, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক জাহাঙ্গীর আলম, নওগাঁ জজ কোর্টের আইনজীবী মিনহাজুল ইসলাম, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি কায়েস উদ্দিন, সুজন নওগাঁ জেলা শাখার সহ-সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুজন নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক এ কে সাজু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রাষ্ট্র সংস্কারে দেশের প্রত্যেক নাগরিককে এক হতে হবে। নাগরিকদের প্রত্যাশার ভিত্তিতে সব ধরনের সংস্কার কার্যক্রম বাস্তবায়ন হলে তা টেকসই হবে। এতে করে জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল তা বাস্তবায়ন হবে। দেশের প্রতিটি স্থানে সুষম বণ্টন নিশ্চিত করাসহ সমাজ থেকে বৈষম্য দূর করা সম্ভব হবে।
এ সময় রাষ্ট্র সংস্কার নিয়ে নিজ নিজ সুপারিশ তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ১১টি সংস্কার কমিশন গঠন করেছিল। ইতোমধ্যে সকল সংস্কার কমিশন সরকারের কাছে তাদের প্রতিবেদন দাখিল করেছে। সংস্কার কমিশনের দেওয়া প্রতিবেদন নিয়ে দেশের ৩৪টি রাজনৈতিক দলের কাছে চিঠি পাঠিয়েছিল৷ রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছে। এমতাবস্থায় রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট নন এমন নাগরিকগণ বিষয়গুলো নিয়ে কি ভাবছেন বা কি তাদের চাওয়া, সে সম্পর্কে অবগত হওয়ার জন্য সুজনের উদ্যোগে বিভাগীয় ও জেলা পর্যায়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update
PhotoCard Icon
Create PhotoCard