শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০২ অপরাহ্ন

নওগাঁর আত্রাইয়ে তিন শতাধীক পরিবারকে ঈদ উপহার সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার / ৫০৫ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ১৭ মে, ২০২০

Views: 4

এ কে এম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি 

রোববার দুপুরে নওগাঁর আত্রাই উপজেলার 08টি ইউনিয়নে তিন শতাধীক পরিবারকে নিজ অর্থায়নে ঈদের উপহার সামগ্রী দুরুত্ব বজায় রেখে বিতরণ করেছেন আত্রাই উপজেলা চেয়ারম্যানের কন্যা শুকটী গাছা সরকারী প্রাথমিক বিদ্যারয়ের সহকারী শিক্ষিকা ও বিশিষ্ট সমাজ সেবিকা রোখসানা আফরোজ রিংকি।

উপহার সামগ্রীর মধ্যে ছিল এক কেজি আতব চাল, এক কেজি চিনি, এক কেজি লাচ্চা সেমাই,এক লিটার তেল, এককেজি লবন, এককেজি ডাল ও একটি সাবান। রোখসানা আফরোজ রিংকি বলেন, মাননীয় প্রধান মন্ত্রীর আহ্বানে , আত্রাই, রাণীনগর নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্যর নির্দেশনায় এই করোনা পরিস্থিতিতেঘরে থাকা কর্মহীন মানূষের পার্শে দাঁড়াতে হবে। আমরা যে যার অবস্থান তেকে জননেত্রীর আহ্বানে সাড়া দিয়ে যাচ্ছি।

 

আমি করোনাভাইরাসে কর্মহীন ঘরে থাকা মানুষকে আমার নিজস্ব তহবিল থেকে সামান্যতম ঈদের উপহার সামগ্রী আত্রাইয়ের বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের কথা ভেবে ঘরে ঘরে গিয়ে ঈদের উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি। যারা কোথাও গিয়ে লাইনে দাঁড়াতে পারে না যাদের আত্ন সন্মানবোধ আছে।

তাদের কষ্টের কথা স্মরণ করে আজ আমার এই ঈদ পূর্ব মূহুত্বেএই ঈদ উপহার সামগ্রী বিতরণ। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ শিল্পপতি ও বিশিষ্ঠ ব্যবসায়ী সমাজ সেবক নজরুল ইসলাম ডালিম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, আহসানগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শহিদুর রহমান শহিদ, শুটকী গাছা কেডি স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ হামিদুর রহমান বিপ্লব, 2নং ভোঁপাড়া ইউনিয়ন আওয়ামী যুব লীগ প্রচার সম্পাদক আবু হান্নান খাঁন, বিশিষ্ট মৎস্য চাষ ব্যবসায়ী খয়বর আলী, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মালেক, উপজেলা ছাত্র লীগ যুগ্ন সাধারণ সম্পাদক এসএম সজল প্রমূখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update