Views: 0
মাগুরার মহম্মদপুর উপজেলার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী,রাজনৈতিক নেতৃবৃন্দ,ছাত্রপ্রতিনিধি, শিক্ষক,গণ্যমান্য ব্যক্তি,সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভা করেছেন,অনুষ্ঠানের প্রধান অতিথি নবযোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ অহিদুল ইসলাম।
গত সোমবার বিকালে মোহাম্মদপুর,উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহবায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা,সদস্য সচিব মোঃ আখতারুজ্জামান আক্তার,সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মতিউর রহমান,উপজেলা জামায়াতের আমীর মোঃ কবির হুসাইন,অধ্যক্ষ বিপ্লব রেজা বিকো,অধ্যক্ষ শরীফ আক্তারুজ্জামান,প্রধান শিক্ষক এ কে এম নাসিরুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডাঃ সৌমেন সাহা,সমাজসেবক জিয়াউল হক বাচ্চু, সিনিয়র সাংবাদিক এস আর এ হান্নান,উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী কানু তেওয়ারী,ছাত্র প্রতিনিধি মামুন ও আতিকুল প্রমূখ।
মতবিনিময় অনুষ্ঠানের প্রধান অতিথি নবাগত জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম কৃষকের মাঝে কৃষি উপ-করণ,দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল সহ নির্যাতিত,দুঃস্থ মহিলা ও শিশুকল্যাণ তহবিল হতে অনুদান বিতরণ করেন।বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন,উদ্বোধন,স্থানীয় সামাজিক-রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় এবং উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করেন।