সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

নাগরপুরে করোনা ভ্যাকসিন প্রয়োগের উদ্ধোধন
স্টাফ রিপোর্টার / ৩২১ বার দেখা হয়েছে
আপডেট রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১

Views: 1

স্টাফ রিপোর্টারঃ

সারাদেশে প্রাথমিক ভাবে শুরু হয়েছে কোভিড-১৯ তথা করোনাভাইরাসের টিকা প্রয়োগ কার্যক্রম। প্রথম পর্যায়ে নাগরপুর উপজেলায় মোট ৯৫৯০ ডোজ টিকা প্রয়োগ করা হবে। গত বুধবার (২৭ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে টিকাদান কার্যক্রমের উদ্ধোধন করেন।

এর পর থেকেই করোনা মহামারী নিয়ন্ত্রণে সারা দেশে শুরু হয়েছে করোনা  ভ্যাকসিন প্রয়োগ। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ রবিবার (৭ ফেরু্রয়ারি)  সকাল ১০টায় এ কার্যক্রমের উদ্ধোধন করেন। সারা দেশে ১ হাজার ১৫টি কেন্দ্রে সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিরতিহীন ভাবে চলবে এই কর্মসুচী। তার অংশ হিসেবে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজ শরিরে ভ্যাকসিন নেওয়ার মাধ্যমে এ কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহান।

এ সময় টিকা নেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা মো. রোকনুজ্জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা খালিদ বিন কাশেম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান। টিকা প্রয়োগ কর্মসূচীতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ন কবির সহ উপজেলা স্বাস্থ্য কমল্পেক্সের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

 

 

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update