শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

প্রথম বিবাহবার্ষিকীর রাতে কাঁচা বাদামে ঝড় তুলল নীল-তৃণা, মুহূর্তে ভাইরাল ভিডিও
স্টাফ রিপোর্টার / ৪৪২ বার দেখা হয়েছে
আপডেট সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২

Views: 1

অনলাইন ডেক্সঃ

টলিপাড়ার জনপ্রিয় তারকা দম্পতির মধ্যে অন্যতম হলেন নীল-তৃণা জুটি। রিল লাইফে তারা জুটি না বাঁধলেও রিয়েল লাইফে এই জুটি সকলেরই প্রিয়। মাঝেমধ্যে নানা রিল ভিডিওর মাধ্যমে দর্শকদের সামনে আসেন তারা। এবার তাদের প্রথম বিবাহ বার্ষিকী নাচের ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। গতবছর ৪ঠা ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই তারকা জুটি।

সম্প্রতি তাদের প্রথম বিবাহবার্ষিকী অনুষ্ঠানে তাদের নাচ ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। বিবাহবার্ষিকীতে কোনো রোমান্টিক সং নয় বরং তারা নাচলেন জনপ্রিয় ট্রেন্ডিং “কাচা বাদাম গানে”। কাচা বাদাম গানে চুটিয়ে নাচলেন তারা। এই গানে ভিডিও বানাতে বাদ নেই কেউই, তাই তারাও এমন একটি দিনে বেছে নিলেন এই “বাদাম গান”।

ভিডিওটিতে নীলকে দেখা যাচ্ছে সাদা রঙের টি-শার্ট ও ওপরে একটি কালো ব্লেজারে এবং তৃণাকে দেখা যাচ্ছে একটি কালো রংয়ের সিকুয়েন্স শাড়িতে। দুজনে মিলে বেশ উপভোগ করছেন বাদাম গান এবং সাথে করছেন পরিচিত ও জনপ্রিয় সেই স্টেপ।

 

নীল এখন জি বাংলার “উমা” ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন। তৃণা স্টার জলসায় অতি জনপ্রিয় ধারাবাহিক “খরকুটো”র মুখ্য চরিত্রে অভিনয় করছেন। দুজনেই দুজনের কাজের জায়গায় বেশ জনপ্রিয়। প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছেন তারা একইভাবে সামাল দিয়ে চলেছেন সংসার জীবনও। ত্রিনীল জুটিকে একসাথে রিল লাইফে দেখার জন্য অপেক্ষায় রয়েছেন দর্শকেরা। হয়তো খুব শিগগিরই সেই ইচ্ছাও পূর্ণ হবে দর্শকদের।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update