শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর নির্দেশে বৃক্ষরোপন করলেন গুলশান থানা কৃষক লীগ
স্টাফ রিপোর্টার / ৮৮১ বার দেখা হয়েছে
আপডেট শুক্রবার, ১৯ জুন, ২০২০

Views: 0

মোঃ ইব্রাহিম হোসেন, ষ্টাফ রেপার্টারঃ- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে বৃক্ষরোপনের মাধ্যমে জাতির পিতাকে শ্রদ্ধাভরে স্বরণ করার লক্ষ্যে গুলশান থানা কৃষক লীগের আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।

আজ ১৯ জুন ২০২০ রোজ শুক্রবার সকালে রাজধানী গুলশান লেক পার্ক প্রাঙ্গনে থেকে এ কার্যক্রমের উদ্বোধন এবং নেতাকর্মীদের মাঝে গাছের চারা বিতরণ করেন ঢাকা মহানগর-উত্তর কৃষক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ হালিম খান।

এসময় উপস্থিত ছিলেন, গুলশান থানা কৃষক লীগের সভাপতি মোঃ মনোয়ার হোসেন বাবু ও সাধারণ সম্পাদক মোঃ হেলাল বেপারী’সহ গুলশান থানা কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপন এবং নেতাকর্মীদের মাঝে গাছের চারা বিতরণের সময় ঢাকা মহানগর-উত্তর কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ হালিম খান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনা ঘোষিত বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসেবে এবং বাংলাদেশ কৃষক লীগের বিপ্লবী সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সংগ্রামী সাধারণ সম্পাদক এ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এম.পি নির্দেশে এ কর্মসূচী গ্রহন করেছি।

তিনি আরো বলেন, প্রতিবছর প্রাকৃতিক ঝড়ে অসংখ্য ফলজ, বনজ ও ভেষজ গাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। যার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র। গাছ না থাকায় এর প্রভাব পড়ছে মানুষের উপর। তাই মানুষকেই পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগাতে হবে। কৃষক লীগের এ বৃক্ষরোপন কর্মসূচী ধারাবাহিক ভাবে চলবে।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update