শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম করোনা রোগী ভর্তি।
স্টাফ রিপোর্টার ঃ / ১৬৬ বার দেখা হয়েছে
আপডেট বুধবার, ১৮ জুন, ২০২৫

Views: 0

জয়পুরহাটের আক্কেলপুরের করোনা পজিটিভ এক রোগীকে আজ মঙ্গলবার (১৭ জুন) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। করোনা পজিটিভ রোগী মোছা. শেফালী (৫০) আক্কেলপুর উপজেলার মহিপুর গ্রামের আজগর আলীর স্ত্রী।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শেফালী করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে আসেন এবং পরীক্ষায় তার করোনা পজিটিভ পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে তাকে আইসোলেশন ইউনিটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।শজিমেক হাসপাতালে উপ-পরিচারক ডা. আব্দুল ওয়াদুদ জানান, তাকে হাসপাতালের একটি ওয়ার্ডে আইসোলেশনে রাখা হয়েছে। এই রোগী বর্তমান সময়ের প্রথম। হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় সকল স্বাস্থ্যবিধি অনুসরণ করে তার চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update