সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

বাকেরগঞ্জে প্রকাশ্য দিবালোকে মানবাধিকারকর্মী মনিরকে লাঞ্ছিত করেন বিএনপির নেতা ইউনুস ডা:
স্টাফ রিপোর্টার / ৪০২ বার দেখা হয়েছে
আপডেট মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

Views: 0

বাকেরগঞ্জ প্রতিনিধি :

বরিশাল বাকেরগঞ্জে সালিশ বৈঠকের মধ্যে প্রকাশ্য দিবালোকে মানবাধিকার কর্মীকে লাঞ্ছিত ও বিভিন্ন হুমকি দিলেন। বিএনপির নেতা ও সাবেক ইউপি সদস্য, ইউনুস ডা:।

বাকেরগঞ্জ রঙ্গশ্রী ইউনিয়নের ৪ নং- ওয়ার্ড, বিরঙ্গল গ্রামের সাবেক ইউপি সদস্য ও বিএনপির নেতা, দুই হত্যাসহ একাধিক মামলার আসামী ইউনুস ডা:,চাঁদাবাজি খুন- খারাবি করা তার পেশা ইউনুসের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া যায়।

চাঁদা না পেলে নিরীহ মানুষের জমিজমা দখল করা খুন -গুম মারপিট ও হত্যার হুমকি হুমকি দিয়ে বেড়াচ্ছেন, ইউনুস ডা: এদিকে কয়েকদিন ধরে বিরঙ্গল গ্রামে হারুন শিকদারের বাড়ি রাস্তা কেটে দখল করা চেষ্টার করেন ইউনুস ডা:সহ তার সন্ত্রাস বাহিনী দল।

উক্ত বিষয় নিয়ে,গত ৮ আগস্ট রোজ শনিবার বাকেরগঞ্জে থানা পুলিশের আপোষ মীমাংসার চেষ্টা এক সালিশ বৈঠক বসেন। ওই বৈঠকে অভিযোগের বাদী হক সিকদার,মানবাধিকার সংস্থা, বাংলাদেশ হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটির, বরিশাল জেলা কমিটির, সহ-সভাপতি ও জাতীয় দৈনিক স্বাধীন সংবাদ, পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি, ইব্রাহিম সিকদার মনিরকে নিয়ে যায়। ততপর বিএনপির নেতা ইউনুস ডা: মনিরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন লাঞ্ছিত করে বের করে দেয়।

এএসআই সজলের সম্মুখে,বের করে ক্ষান্ত হন নাই বিএনপি নেতার গ্রামগঞ্জে এসে মানবাধিকার কর্মী মনিরকে প্রাণনাশের ও হাত পাও কাটার হুমকি দিয়ে বেড়াচ্ছেন। বিএনপির নেতা ইউনুস তার সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে,এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন। এ বিষয়ে জানতে বিএনপির ইউনুসের সাথে ফোনে জানতে চাইলে বিষয়টি নিয়ে কোন জবাব দিবেন না বলে ফোনটি কেটে দেন।

এদিকে সাংবাদিক ও মানবাধিকার কর্মীকে লাঞ্ছিত করায় সাংবাদিক মহল সহ বিভিন্ন সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ইউনুসকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এদিকে মানবাধিকার সংস্থার, বরিশাল জেলা কমিটির পক্ষ থেকে উক্ত বিষয় নিয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরোও
Popular Post
Last Update